ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলশিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল শুক্রবার রাতে মো. কবিরুজ্জামান (৪৫) নামের একজন স্কুলশিক্ষকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তিনি নবীনগরের ইচ্ছাময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক এবং স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঢাকায় পাঠানো হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মো. কবিরুজ্জামান গতকাল শুক্রবার রাত সোয়া নয়টার দিকে নবীনগর বাজার থেকে সদরের পশ্চিমপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। ওই সময় অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত তাঁকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। চিত্কার শুনে এলাকাবাসী তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে রাতেই ঢাকায় পাঠানো পরামর্শ দেন। বর্তমানে তিনি ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিত্সাধীন।নবীনগর থানার উপপরিদর্শক আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, পুলিশ বিষয়টি খতিতে দেখছে। তবে এখনো এ বিষয়ে কেউ কোনো মামলা করেনি বলে তিনি জানান।