ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে আজ শনিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১১-১১২৬) চাপায় মোটরসাইকেল আরোহী কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী নেতা মোস্তাফা কামাল (৪৫) ঘটনাস্থলে নিহত হন। অপর আহত শাহ আলম ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মোস্তাফা কামালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় সাংসদ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত হয়।পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।