ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮টি পেট্রলবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের বালু মাঠ এলাকা থেকে গতকাল রোববার রাতে পরিত্যক্ত অবস্থায় ৩৮টি পেট্রলবোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়। র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মেজর মামুন জানান, হাতে তৈরি এসব বোমা তৈরিতে পেট্রল ও কাচ ব্যবহার করা হয়েছে। নাশকতার জন্য এগুলো রাখা হয়েছিল বলেও ধারণা করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, র‌্যাব সদস্যরা বোমাগুলো থানায় জমা করেছেন। এগুলো মালখানায় রাখা হয়েছে।