ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিজয় আনন্দ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের ৪০ বছর পূর্তি উদ্যাপন করার জন্য কাল রোববার ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন করা হয়েছে সংগীত উৎসব ‘বিজয় আনন্দ’। বিএসবি ক্যামব্রিয়ানের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসন ও গুণীজন সংবর্ধনা পরিষদ। স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সংগীত উৎসব সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে গান করবেন এলআরবি, দলছুট ও হূদয় খান। উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস। গুণীজন সংবর্ধনা পরিষদের প্রধান উপদেষ্টা আশীষ কুমার চক্রবর্ত্তী জানান, ‘মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার যথেষ্ট অবদান রয়েছে। এবার বিজয়ের ৪০ বছর পূর্তি হচ্ছে। তাই আমরা ব্রাহ্মণবাড়িয়ার তরুণ সমাজকে আনন্দ দেওয়ার জন্য এই সংগীত উৎসবের আয়োজন করেছি। সংগীত উৎসব সবার জন্য উম্মুক্ত থাকবে।’