ব্রাহ্মমণবাড়িয়ার আদালত এলাকায় শক্তিশালী বোমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মমনবাড়ীয়া আদালত এলাকায় আজ মঙ্গলবার রাত ১১টার দিয়ে শক্তিশালী একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি বিস্ফোরিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো বলে ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।র্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মাহফুজুল আমিন নূর প্রথম আলো ডটকমকে জানান, বোমাটির ওজন প্রায় পাঁচ কেজি। এটি নিস্ক্রিয় করতে সিলেট থেকে একটি বোমা নিস্ক্রিয়দল ঘটনাস্থলে রওনা হয়েছে।র্যাব আরও জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তারা শহরের বিভিন্ন স্থানে তল্লাশি করেন। পরে শহরের কাউতলার আদালত এলাকায় বোমাটি পাওয়া যায়। রাত ১২টা ১০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।