ব্রা‏হ্মণবাড়িয়ায় আ. লীগ ও হবিগঞ্জে বিএনপি জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণ‏বাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ ও হবিগঞ্জ-১ আসনে বিএনপি বিজয়ী হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে এ দুই আসনের রিটানিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।ব্রাহ্মণ‏বাড়িয়া-৩ আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুবকে ৩৭ হাজার ১২৩ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৩৫০ ভোট। তাঁর নিকটতম প্রার্থী খালেদ হোসেন মাহবুব পেয়েছেন ৮৪ হাজার ৫৩০ ভোট।এদিকে হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরিকে এক হাজার ২৮৫ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়া।বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া পেয়েছেন ৮১ হাজার ৩৩০ ভোট। আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরী পেয়েছেন ৮০ হাজার ৪৫ ভোট।