ব্রা‏হ্মণবাড়িয়ায় চুরির অভিযোগে বিএনপির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুকুর থেকে দুই লাখ টাকার মাছ চুরি করার অভিযোগে আবদুল মান্নানের বড় ভাই আবদুর রউফের দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা প্রথম আলোকে জানান, বড় ভাইয়ের দায়ের করা মামলায় মান্নানকে গ্রেপ্তার করা হলেও তিনি কাইতলার শামীম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।