ব্রা‏‏হ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏‏হ্মণবাড়িয়া সদর উপজেলার দুধল ইউনিয়নের খাদিহাটা ও বেতবাড়িয়া গ্রামের দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সড়াইল বিশ্বরোডে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। আহতদের সরাইল ও ব্রা‏‏হ্মণবাড়িয়া সদর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের দুই পার্শ্বে শতশত যান আটকা পড়ে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রা‏‏হ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান এবং পুলিশ সুপার মোখলেসুর রহমানের হস্তক্ষেপে পুনরায় যান চলাচল শুরু হয়।