ব্রা‏‏হ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রা‏হ্মণবাড়িয়ায় আজ রোববার বিকেলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় বিকেল পৌনে ছয়টার দিকে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।তাঁরা হলেন লিটন মিয়া (১৮) ও মোসাহেব মিয়া (১৮)। তাঁদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট শহরে।সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের অন্য দুই আরোহী আহত হন। তাঁরা হলেন মিঠুন (১৮) ও অন্যজন অজ্ঞাতনামা। তাঁদের মধ্যে মিঠুনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা অন্যজনকে সংজ্ঞাহীন অবস্থায় ব্রা‏হ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই চুনারুঘাট সরকারি কলেজের ছাত্র।এদিকে একই মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে বিকেল সাড়ে চারটার দিকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম হূদয় (১৫)। দুর্ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাঁর নাম আবেদ মিয়া (২০)। তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।