দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে নাটক ‘নীল উত্তরীয়’। রচনা ও পরিচালনা করেছেন হাসান শিকদার। অভিনয় করেছেন নওশীন। কথা হলো তাঁর সঙ্গে।‘নীল উত্তরীয়’ নাটকটির কাজ কবে করেছিলেন?অনেক আগে। আমি তখন মাত্র টিভি নাটকে অভিনয় শুরু করেছি। আশুলিয়ায় শুটিংয়ের সময় এক দুর্ঘটনার মুখে পড়েছিলাম। ব্রিজের এক ফাঁকে হঠাৎ আমার পা আটকে যায়। নিচে নদী। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। শেষে নাটকের সবাই এসে আমাকে টেনে তোলে। খুব ব্যথা পেয়েছিলাম।কিছুদিন আগে নাকি দেশের বাইরে গিয়েছিলেন?হ্যাঁ, যুক্তরাষ্ট্রে। মাসখানেক ছিলাম। ওখানে নিউইয়র্ক ও নর্থ ক্যারোলাইনায় আমার নানু ও মামারা আছেন। আর ডালাসে অ্যাকুসিটক নাইট নামের একটি অনুষ্ঠান হয়েছিল। হায়দার হোসেন, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও আমাকে নিয়ে এই অনুষ্ঠানে ছিল আড্ডা আর গান। অনুষ্ঠানটি হয়েছিল টানা চার ঘণ্টা।এ তো গেল অনুষ্ঠানের কথা, আর কিছু করেছেন?একটা টেলিছবির কাজ করেছি, আমেরিকান ড্রিম। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। তিনি নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়ছেন। পুরো কাজটাই হয়েছে নিউইয়র্কে। এই টেলিছবিতে আরও অভিনয় করেছেন হাসান মাসুদ, পার্থ ও সিদ্দিক। শুনেছি, রোজা কিংবা কোরবানির ঈদে এটি দেখানো হবে। এরপর চঞ্চল চৌধুরী ও আমাকে নিয়ে তিনি আরেকটি কাজ করবেন। শিগগিরই ওটার জন্য যেতে হবে।এবার ঈদের জন্য কী করছেন?যেহেতু অনেক দিন দেশের বাইরে ছিলাম, তাই খুব বেশি নাটক করতে পারিনি। যাওয়ার আগে নজরুল ইসলামের পরিচালনায় নিভৃত নির্জনে নাটকের কাজ করেছিলাম। সেখানে আমার মেয়ে হয়েছে নোভা। ফিরে এসে গীতালি হাসানের একটি কাজ করেছি। নাম ঘটক। এ মাসেই একুশে টিভির জন্য একটি কাজ করব।আপনি তো চলচ্চিত্রে কাজ করছেন।হ্যালো অমিত ছবির কাজ শুরু হবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি। শঙ্খ দাশগুপ্ত পরিচালনা করছেন। এখন আমি ছবিটির জন্য নিজেকে তৈরি করছি। পরিচালকের কথামতো ওজন কমাচ্ছি। ছবির জন্য আগামী মাসে আর কোনো কাজ করব না।