ব্রিটিশ কাউন্সিলে শিশুদের বর্ণিল উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের কলকাকলিতে মুখরিত হয়েছিল রাজধানীর ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল। গতকাল তারা দিনব্যাপী আনন্দ আয়োজনে মেতে উঠেছিল। ‘ইয়াং লার্নার্স ফানডে’ শীর্ষক অনুষ্ঠানে স্কুলপড়ুয়া ব্রিটিশ কাউন্সিল রিসোর্স সেন্টারের সদস্যরা অংশ নেন।সারা দিনের আয়োজনে শিশুরা নাচ, গান, আবৃত্তি, অভিনয় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। ঢাকার ১৮টি স্কুলের ২০০ শিক্ষার্থীসহ মোট ৪০০ জন প্রতিযোগী এই আয়োজনে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অংশ নেওয়া সব সদস্যকেই পুরস্কৃত করা হয়। জার্নি কমিউনিকেশন্সের ব্যবস্থাপনায় ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সুর বিহার।