ব্রিটিশ ছবিতে রুবিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী সাড়া-জাগানো ও অস্কার বিজয়ী ছবি স্লামডগ মিলিয়নিয়ার-এর শিশুশিল্পী রুবিনা আলী আবার অভিনয় করার সুযোগ পাচ্ছে ব্রিটিশ ছবিতে। অভিনয় করবে হলিউড অভিনেতা অ্যান্টনি হপকিনসের সহশিল্পী হিসেবে। এতে দারুণ খুশি রুবিনা। মুম্বাইয়ের বস্তির এই শিশুশিল্পীকে প্রথম পর্দায় এনেছিলেন স্লামডগ মিলিয়নিয়ার ছবির পরিচালক ড্যানি বয়েল। স্লামডগ মিলিয়নিয়ার মুক্তি পেয়েছিল ২০০৮ সালের নভেম্বরে। আর অস্কার পেয়েছিল ২০০৯ সালে। এই সাফল্যের পর ২০০৯ সালেই রুবিনা প্রথম বলিউড ছবি কাল কিসনে দেখাতে অভিনয় করার সুযোগ পেয়েছিল।