ব্রিটিশ তথ্যচিত্রে কোটিপতি সুশীল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেল বছরেই পাঁচ কোটি রুপির মুখ দেখেছেন; এবার তিনি মুখ দেখাতে যাচ্ছেন ব্রিটিশ এক তথ্যচিত্রে। সুশীল কুমার, অমিতাভ বচ্চনের গেম শো কৌন বনেগা ক্রোড়পতির বিজয়ী, প্রস্তাব পেয়েছেন অভিনয়ের।ছোট্ট একটি শহরের সাধারণ এক তরুণ কী করে কোটিপতি বনে গেলেন, সেই গল্প নিয়ে তৈরি হবে এই ছবি।পরিচালক হিসেবে থাকার কথা ক্রিস ট্যারেন্ট ও কিথ স্ট্র্যাচানের। শুটিং হয়তো যুক্তরাজ্যেই হবে। এদিকে সুশীল এখন ব্যস্ত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রতিষ্ঠানের জন্য এক ছবির কাজে। শুটিং চলছে তাঁর বাসস্থান মতিহারিতেই। টিএনএন।