ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো গ্রিন পার্টির আসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের সাধারণ নির্বাচনে গ্রিন পার্টি এই প্রথমবারের মতো একটি আসন পেয়েছে। গতকালের নির্বাচনে সমুদ্রতীরবর্তী ব্রাইটন প্যাভিলনের আসনে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ও গ্রিন পার্টির নেত্রী ক্যারোলিন লুকাস লেবার পার্টির প্রার্থীর চেয়ে পাঁচ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হন।পরে জয়ে উল্লসিত ক্যারোলিন বলেন, ব্রাইটন প্যাভিলন এলাকার ভোটাররা গ্রিন পার্টিকে জিতিয়ে ইতিহাস গড়েছে। সেখানের জনগণ রাজনীতির ওপর আস্থা রাখায় ক্যারোলিন ধন্যবাদ জানান। রয়টার্স