ব্রিটিশ পার্লামেন্টে হিজাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো হিজাব পরে এক নারী বক্তব্য দিয়েছে। সুমাইয়া করিম (১৬) নামের এক তরুণী ইয়ুথ পার্লামেন্টের নিম্নকক্ষে তার বক্তব্য দেয়। ‘টাইমস পত্রিকা’র বরাত দিয়ে আজ শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।সুমাইয়া জীববিজ্ঞান, রসায়ন. ইতিহাস ও গণিত নিয়ে পড়াশোনা করছে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে ইয়ুথ পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে সে বক্তব্য দেয়। ১১ থেকে ১৮ বছর বয়সী তরুণেরা নির্বাচনের মাধ্যমে তরুণ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়। সরকার পরিচালনার বিষয়ে তরুণ সম্প্রদায়ের চিন্তাভাবনা তুলে ধরতে এই ব্যবস্থা। লন্ডনের পশ্চিমে অবস্থিত ওকিংহামের বাসিন্দা সুমাইয়া করিম বলেছে, ‘হিজাব পরা আমার নিজস্ব পছন্দ।’হিজাব মুসলিম নারীর এক ধরনের স্কার্ফ, যা পরলে মুখমণ্ডল খোলা থাকে এবং মাথা, ঘাড় ও গলা ঢাকা থাকে।