ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু ও স্বঘোষিত উপদেষ্টার সঙ্গে কাজের সম্পর্ক নিয়ে চাপের মুখে থাকা যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে লিয়াম তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়।মন্ত্রিসভার নিয়মনীতি ভঙ্গ করায় তার বিরুদ্ধে তদন্ত চলছে। পদত্যাগপত্রে লিয়াম উল্লেখ করেন, তিনি ব্যক্তিগত ও পেশাগত দায়িত্ববোধকে ভুল ভাবে গ্রহণ করেছিলেন। পদত্যাগপত্রের জবাবে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বলেছেন, ‘ফক্সের এভাবে চলে যাওয়াতে আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তাঁর চলে যাওয়ার কারণটাও দেখতে হবে।’মন্ত্রীসভা থেকে চলে যাওয়াটা ফক্সের জন্য অনিবার্য ছিল বলে মন্তব্য করেছে লেবার পার্টি।এদিকে, আজ লিয়াম ফক্সের পদত্যাগের পরপরই প্রতিরক্ষামন্ত্রীর পদে কনজারভেটিভ পার্টির ফিলিপ হ্যামন্ডকে নিয়োগ দিয়েছেন ডেভিড ক্যামেরন। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগ থেকেই ব্যবসায়ী বন্ধু অ্যাডাম উইরিটি সঙ্গে লিয়াম ফক্সের সম্পর্ক নিয়ে ব্রিটিশ পত্রিকাগুলোকে লেখালেখি হচ্ছিল। ফক্সের ওই বন্ধু নিজেকে প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা হিসেবে পরিচয় দিতেন বলে এ সব প্রতিবেদনে উল্লেখ করা হয়।