ব্রিটিশ রাজপরিবারকে ‘বোকা’ ও ‘কূপমণ্ডূক’ বললেন সালমান রুশদি
ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত লেখক সালমান রুশদি ব্রিটিশ রাজপরিবারকে ‘বোকা’ ও ‘কূপমণ্ডূক’ হিসেবে অভিহিত করেছেন।‘বুকার অব দ্য বুকারস’ পুরস্কারপ্রাপ্ত এ বিখ্যাত লেখক আজ রোববার ব্রিটেনের রবিবাসরীয় পত্রিকা সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘ব্রিটিশ রাজপরিবার বুদ্ধিবৃত্তিহীন, কূপমণ্ডূক একটি পরিবার। যারা প্রচীন ব্রিটিশ ভাবধারার বাইরে কখনোই নিজেদের নিয়ে যেতে পারেনি।’ব্রিটিশ রাজপরিবারের কঠোর সমালোচনা করলেও নিজে কেন নাইটহুড উপাধি গ্রহণ করেছেন—এমন এক প্রশ্নের জবাবে সালমান রুশদি বলেন, ‘আমি ফ্রান্সের কাছ থেকে একটি সম্মানসূচক উপাধি গ্রহণ করেছি। কিন্তু নিজের দেশের কোনো খেতাব যদি আমি বর্জন করতাম, তা হতো দৃষ্টিকটু।’ রুশদি নাইট গ্রহণ করে নিজের নামের আগে ‘স্যার’ শব্দটি লাগালেও নাইট উপাধি দেওয়ার অনুষ্ঠানটিকে অবশ্য ‘অদ্ভুত’ ও ‘দৃষ্টিকটু’ বলতে ভোলেননি।—পিটিআই