ব্রিটিশ রাজপরিবারের জন্য প্রিমিয়ার শো (ভিডিও)
প্রিন্স উইলিয়াম ও কেট উইলিয়াম উপস্থিতিতে হয়ে গেল স্টিভেন স্পিলবার্গের নতুন ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার হর্স’-এর প্রিমিয়ার শো। লন্ডনের লেইস্টার স্কয়ারে গতকাল রোববার এ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এটি ছিল প্রথমবারের মতো রাজপরিবারের জন্য কোনো প্রিমিয়ার শোর আয়োজন। দেওয়া হয় লালগালিচা সংবর্ধনাও। এ ছাড়া উপস্থিত ছিল চলচ্চিত্রের সেই আলোচিত ঘোড়া জোয়ে।কেট উইলিয়ামের ৩০তম জন্মদিন ডিউক অব ক্যামব্রিজ উইলিয়াম এবং ডাচেস অব ক্যামব্রিজ কেট এই প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন। ওই সময় তাঁরা চলচ্চিত্র-পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন।মিশেল মরপুরগো লেখা বইয়ের কাহিনি নিয়ে ‘ওয়ার হর্স’ চলচ্চিত্রটি নির্মিত হয়। চলচ্চিত্রে উঠে এসেছে তরুণ আলবার্ট ও তাঁর প্রিয় পোষা ঘোড়া জোয়ের কাহিনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় জোয়ে ও আলবার্ট বিচ্ছিন্ন হয়ে পড়ে। জার্মান বাহিনী কেড়ে নেয় আলবার্টের প্রিয় ঘোড়া জোয়েকে। আলবার্ট যুদ্ধের ভয়াবহতা পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে যুদ্ধে ব্যবহার করা হয় জোয়েকে। বিভিন্ন ভারী অস্ত্রশস্ত্র বহন করার কাজে লাগানো হয় জোয়েকে।