ব্রিটিশদের থেকে শিক্ষা নিন: অর্থার বটমলে
ব্রিটিশ শ্রমিক দলের এমপি আর্থার বটমলের ২৮ আগস্ট ১৯৭১ তারিখের বক্তব্য: আমি চাই পাকিস্তান ও ভারত পরস্পরের নিবিড় সান্নিধ্যে আসুক। আমার আশা এ দুটি দেশ আবার এক হোক। আমি তাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছি আমাকে যেন এ ভুল বোঝা না হয়; আমি কেবল আমার আশার কথা বলেছি। ভারত উপমহাদেশের আর ভাগাভাগি আমি চাই না—কারণ এর সাংস্কৃতিক ঐতিহ্য বিশাল, পদার্থ বিজ্ঞান ও গণিতে ভারত উপমহাদেশ অনেক উচ্চমানের—আধুনিক বিশ্বে উন্নয়নের জন্য এটাই তো চাই। আরও ভেঙে গেলে সম্পদের সঠিক বিনিয়োগ হবে না।সামরিক বাহিনীকে যদি সেখানে (পূর্ব পাকিস্তানে) পরিস্থিতি নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে দেওয়া হয়, তাহলে পাকিস্তান ভেঙে যাবে। আর এই ভাঙন এড়াতে চাইলে পূর্ব বাংলার প্রশাসন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে।আমার পাকিস্তান সফরের সময় যখন জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে সাক্ষাত্ করি, আমি বিষয়টা তাঁকে বলি। কিন্তু আমার প্রস্তাবে জেনারেল অনুকূল কোনো সাড়া দেননি। আসলে আমি তাঁকে এটাও বলি যে তাঁকে ব্রিটিশদের কাছ থেকে শিক্ষা নিতে হবে—আমরা যাঁদের জেলে ঢুকিয়েছি তাঁরাই জাতির কর্ণধার হয়েছেন। (সেপ্টেম্বর ১৯৭১ সংখ্যায় প্রকাশিত