ব্রিটেনে প্রথম বাঙালি এমপি হলেন রুশনারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালি হিসেবে হাউস অব কমন্সে যাচ্ছেন রুশনারা আলী। তিনি লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত বেনথালগ্রিন অ্যান্ড বো আসন থেকে ২১ হাজার ৭৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।রুশনারা আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্র্যাটস পার্টির আজমল মাশরুর পেয়েছেন ১০ হাজার ২১০ ভোট। আরেক বাঙালি রেসপেক্ট পার্টির আবজল মিয়া আট হাজার ৫৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।—বিবিসি