ব্রিটেনে বাংলাদেশি ছাত্রদের ভিসার নিষেধাজ্ঞা : এ মাসের শেষে পর্যালোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনে বাংলাদেশি ছাত্রদের ভিসার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহারের বিষয়টি এ মাসের শেষে পর্যালোচনা করা হবে। ভিসাপ্রার্থীদের আবেদনের হার মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ব্রিটেন সরকার ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ, নেপালসহ বেশ কয়েকটি দেশের আবেদনপত্র নেওয়া বন্ধ করে দেয়। ব্রিটিশ হাইকমিশনের ভিসা বিভাগের প্রধান স্টুয়ার্ড পার্সিভাল আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ব্রিটিশ শিক্ষামেলা ২০১০ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ৪ ও ৫ মার্চ ঢাকার শেরাটন হোটেলে এবং ৭ ও ৮ মার্চ চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে এ মেলা চলবে। ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটাল বলেন, এবারের শিক্ষামেলাটি হবে এর আগের আয়োজিত সব মেলা থেকে সবচেয়ে বড়। এবার এ মেলায় ব্রিটেনের খ্যাতনামা ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে।