ব্রিটেনে রেকর্ড গড়ল মাই নেম ইজ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খানের নতুন ছবি মাই নেম ইজ খান যুক্তরাজ্যের বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি ইতিমধ্যে নয় লাখ ৩৬ হাজার পাউন্ড আয় করে যুক্তরাজ্যের বক্স অফিস তালিকায় ছয় নম্বরে অবস্থান করছে বলে বিবিসি জানিয়েছে।একই সঙ্গে যুক্তরাষ্ট্রে চার দিনে ছবিটি প্রায় ২৩ লাখ ডলার আয় করেছে।দেশের বাইরে মাই নেম ইজ খান ছবিটি পরিবেশক হলিউডের বিখ্যাত ছবি পরিবেশক কোম্পানি টুয়েনটিথ সেঞ্চুরি ফক্স।ছবিটিতে শাহরুখ খান একজন মুসলিম তরুণের ভূমিকায় অভিনয় করেছেন। যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারের হামলার ঘটনার পর যার জীবন পরিবর্তন হয়ে যায়। শাহরুখের বিপরীতে রয়েছেন কাজল। এ ছবিতে একজন হিন্দু মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একসময় শাহরুখের প্রেমে পড়েন।এর আগের যুক্তরাষ্ট্রে বলিউডের ছবি হিসেবে রেকর্ড গড়েছিল কাভি আল বিদা না ক্যাহেনা ছবিটি। সে সময় ওই ছবিটি সাত লাখ ৫০ হাজার পাউন্ড আয় করে। ওই ছবিতেও শাহরুখ খান অভিনয় করেছিলেন।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টোয়েন্টি ২০ ম্যাচ-সংক্রান্ত মন্তব্যের কারণে শাহরুখ মুসলমান বিদ্বেষী শিবসেনার বিরাগভাজন হন। ১২ মার্চ অনুষ্ঠিতব্য ম্যাচে কোনো পাকিস্তানি খেলোয়াড়কে না নেওয়ায় গত মাসে শাহরুখ খান দুঃখ প্রকাশ করেছিলেন। আর তাঁর এই মন্তব্যকে নিয়ে রাজনীতি করছে শিবসেনা। আইপিএলের আটটি দলের একটি কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খান। তিনি তাঁর মন্তব্যে অবিচল থাকলেও মাই নেম ইজ খান ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চেয়েছেন। এদিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে গত শুক্রবার মুম্বাইয়ে মুক্তি পেয়েছে মাই নেম ইজ খান। মুম্বাইয়ের ৬৩টি সিনেমা হলে ছবিটি মুক্তি পায়। এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনার কমপক্ষে এক হাজার ৮০০ কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ছোট দুটি সিনেমা হলে আক্রমণ করেছে শিবসেনা।