ব্রিটেনে সৌদি যুবরাজের বিরুদ্ধে হত্যা ও যৌন নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ পরিচারকের ওপর যৌন নির্যাতন এবং তাঁকে হত্যার অভিযোগ উঠেছে সৌদি আরবের যুবরাজ আবদুল আজিজ বিন নাসের আল সৌদের বিরুদ্ধে। লন্ডনে একটি বিলাসবহুল হোটেলে তাঁর এ পরিচারককে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজের ‘যৌনসংশ্লিষ্ট’ সহিংসতারও আলামত পাওয়া গেছে বলে লন্ডনের ওল্ড বেইলি আদালতে আইনজীবীরা জানিয়েছেন।গত ১৫ ফেব্রুয়ারি ব্রিটেনের বিলাসবহুল ল্যান্ডমার্ক হোটেলের একটি কক্ষ থেকে বন্দর আবদুল আজিজ নামের সৌদি যুবরাজের ওই পরিচারকের লাশ উদ্ধার করা হয়। আবদুল আজিজ বিন নাসের ও বন্দর আবদুল আজিজ অবকাশ যাপনের উদ্দেশে লন্ডনে আসেন এবং গত ২০ জানুয়ারি থেকে একসঙ্গে ওই হোটেলে অবস্থান করছিলেন।বন্দর আবদুল আজিজকে পিটিয়ে ও জোর আঘাত করে হত্যা করা হয়েছে বলে ব্রিটেন পুলিশ তাদের ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে। পুলিশ জানায়, বন্দর আবদুল আজিজের গালে কামড়ের চিহ্ন, বাঁ চেখে বড় ধরনের আঘাত, ঠোঁট ক্ষতবিক্ষত এবং ঘাড়, কান ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তাঁর মস্তিষ্ক ও মুখমণ্ডলে প্রচুর রক্তক্ষরণের আলামত ছিল।আইনজীবীরা আদালতে বলেছেন, সৌদ আবদুল আজিজ বিন নাসের আল সৌদ ওই ব্যক্তিকে হত্যার আগে তাঁর ওপর উপর্যুপরি হামলা চালান। লাশের আলামত দেখে মনে হচ্ছে, যুবরাজ একজন সমকামি কিংবা তাঁর মধ্যে সমকামিতার লক্ষণ রয়েছে। আইনজীবীদের মতে, মৃত ব্যক্তির গালে কামড়ের চিহ্ন পরিষ্কারভাবে যৌনসংশ্লিষ্টতাই প্রমাণ করে।এ ছাড়া হোটেলের গোপন ক্যামেরায় ধারণ করা ছবিতে দেখা গেছে, গত ২২ জানুয়ারি ও ৫ ফেব্রুয়ারি লিফটের মধ্যে যুবরাজ তাঁর ওই পরিচারককে মারধর করছেন । তবে ৩৪ বছর বয়সী সৌদি যুবরাজ তাঁর পরিচারকের খুন হওয়ার বিষয়টি স্বীকার করলেও হত্যায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।লাশ উদ্ধারের পর সৌদি যুবরাজ দাবি করেন, তাঁর পরিচারক মৃত্যুর তিন সপ্তাহ আগে হামলা ও ডাকাতির শিকার হয়েছিলেন। নিহত পরিচারকের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ ও সুন্দর সম্পর্ক ছিল। তিনি সমকামিতার অভিযোগও অস্বীকার করেন।—বিবিসি