ব্রিটেনের নিন্দায় লিবিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী পরিষদকে (এনটিসি) সে দেশের ‘একমাত্র সরকারি কর্তৃপক্ষ’ হিসেবে ব্রিটেনের স্বীকৃতির নিন্দা জানিয়েছে ত্রিপোলি।গতকাল বুধবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বিদ্রোহী এনটিসিকে লিবিয়ার বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানান। একই সঙ্গে তিনি লন্ডনে লিবীয় দূতাবাসের সব কর্মীকে বহিষ্কার করারও ঘোষণা দেন।গাদ্দাফি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ করিম সংবাদিকদের জানান, ব্রিটেনের ওই সিদ্ধান্ত ‘নজিরবিহীন’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’। তিনি বলেন, ‘ব্রিটেনের সিদ্ধান্ত কূটনৈতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটা অবৈধ ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। ব্রিটিশ সরকারের এমন পদক্ষেপে আমরা বিস্মিত হয়েছি। এখন অন্য দেশগুলো ব্রিটেনকে অনুসরণ করলে আন্তর্জাতিক কূটনীতি বিশৃঙ্খলার মধ্যে পড়বে।’খালেদ করিম বলেন, ব্রিটেনের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এমনকি এতে ব্রিটেনের আইনও লঙ্ঘিত হয়েছে। বিশেষ করে, সিদ্ধান্তটি ১৯৬১ সালের কূটনীতি-বিষয়ক ভিয়েনা কনভেনশনের বিরোধী।এদিকে এনটিসি ব্রিটেনে লিবিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে লেখক ও সাংবাদিক মাহমুদ আল-নাকুকে নিয়োগ দিয়েছে। নাকু বিবিসিকে জানান, গাদ্দাফি শাসনের বিরোধিতার কারণে তাঁকে দীর্ঘ ৩৩ বছর নির্বাসনে থাকতে হয়েছে।