ব্রিটেনের সঙ্গে ‘সম্পর্ক’ কমাবে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক কমাতে ইরানের পার্লামেন্ট আজ রোববার একটি খসড়া বিল অনুমোদন করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ইরানের পরমাণু কার্যক্রমের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তেহরানের ওপর অবরোধ বাড়িয়েছে লন্ডন। লন্ডনের এ পদক্ষেপের পর তেহরান দেশটির সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক কমাতে পার্লামেন্ট খসড়া বিল অনুমোদন করল।ইরানের ২৯০ আসনবিশিষ্ট পার্লামেন্টে এই খসড়া প্রস্তাবের পক্ষে ১৭৯ ভোট পড়েছে। বিপক্ষে পড়েছে চার ভোট। পার্লামেন্টের ১১ সদস্য ভোটদানে বিরত ছিলেন।পার্লামেন্টে এই খসড়া বিল অনুমোদনের ফলে দুই সপ্তাহের মধ্যে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক কমাতে ইরান সরকারের বাধ্যবাধকতা তৈরি হলো।