ব্রেগা শহরে গাদ্দাফি বাহিনীর স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী ব্রেগা শহরে বিদ্রোহীদের লক্ষ্য করে স্কাড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ শুরুর পর গাদ্দাফি বাহিনী এই প্রথমবার স্কাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। তবে এ ব্যাপারে গাদ্দাফি বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, গত রোববার সার্তে শহর থেকে গাদ্দাফি বাহিনীর নিক্ষিপ্ত স্কাড ক্ষেপণাস্ত্রটি ব্রেগা শহরের ৮০ কিলোমিটার পশ্চিমে মরুভূমিতে আঘাত হানে। ব্রেগা শহর বর্তমানে বিদ্রোহীদের দখলে রয়েছে। তবে শহরটির নিয়ন্ত্রণ পেতে গাদ্দাফি বাহিনী ও বিদ্রোহীর মধ্যে লড়াই চলছে।ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই তা শনাক্ত করতে সক্ষম হয় মার্কিন প্রতিরক্ষা বাহিনী। ধারণা করা হচ্ছে, গাদ্দাফি বাহিনীর কাছে দুই শতাধিক স্কাড ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এপি।