ব্রোঞ্জ বিজয়ীদের শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিন রিয়াসাতশিক্ষার্থী,ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যবোঞ্জ পদকজয়ী (৫০তম আইএমও)আবারও শুরু হচ্ছে আমাদের প্রাণের উৎসব—গণিত উৎসব। স্কুল-কলেজ জীবনের শেষ কয়েকটি বছর মুখিয়ে থাকতাম বছরের এ সময়টার জন্য। এখন তা শুধুই অতীত; আর কখনো সকাল সকাল উঠে অন্য একটা স্কুলে গিয়ে গণিত অলিম্পিয়াডের পরীক্ষা দেওয়া হবে না, মাইক হাতে নিয়ে স্যারদের প্রশ্ন করা হবে না, বন্ধুদের জিজ্ঞেস করা হবে না—এই, কয়টা পারলি? কিন্তু তাতে কী, আশা করি প্রতিবছরই উৎসবের অংশ হতে পারব। গণিত উৎসব আমাদের এমন এক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে দিয়েছে, যা থেকে আমরা কখনোই বের হতে পারব না। এর আগে কোনো দিন স্বপ্নেও ভাবিনি গণিতের মতো একটা বিষয়কে ঘিরে গড়ে উঠবে আমার ভবিষ্যৎ। আগে আমরা স্বপ্ন দেখতাম দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার। আর আজকে আমাদের শিক্ষার্থীরা পড়তে যায় পৃথিবীর সেরা প্রতিষ্ঠানগুলোয়। সবই সম্ভব হয়েছে এই গণিত উৎসবের জন্য। গণিত শেখো, স্বপ্ন দেখো—শুধুই একটা স্লোগান নয়, বরং এটা বাস্তব। আমাদের এই উৎসব সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে—এটা আর আমাদের প্রত্যাশা নয়, এটা আমাদের বিশ্বাস। উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক সবার জন্য এক রাশ শুভকামনা।নাজিয়া চৌধুরীশিক্ষার্থী, এমআইটি, যুক্তরাষ্ট্রবোঞ্জ পদকজয়ী (৫০তম আইএমও) সবার আগ্রহ, প্রচেষ্টা আর ভালোবাসায় নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ গণিত উৎসব। গণিত উৎসবকে ঘিরে যেমন শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে তাদের গাণিতিক দক্ষতাও। এখন আমরাও পারি, কেবল প্রয়োজন বই ও ইন্টারনেট থেকে নিয়মিত অনুশীলন এবং অবশ্যই দেশকে ভালোবাসা। আর গণিত অলিম্পিয়াডে ভালো করার অর্থ একটি উজ্জ্বল ভবিষ্যতের দরজা খোলা। গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সবার জন্য অনেক শুভকামনা। তোমাদের হাত ধরে বাংলাদেশ আরও এগিয়ে যাক, এটাই প্রত্যাশা।তারিক আদনান মুনবোঞ্জ পদকজয়ী (৫১তম আইএমও)গণিতপ্রেমী শিক্ষার্থীদের নিয়ে আবারও শুরু হচ্ছে গণিত অলিম্পিয়াড। আশা করছি, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সারা দেশ থেকে উঠে আসবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দেশের পতাকাকে আরও ওপরে তুলে ধরার মতো মেধাবী গণিতবিদেরা। মেধা যাচাইয়ের সর্বোচ্চ এই প্রতিযোগিতা গণিত অলিম্পিয়াডে নিজেকে প্রমাণ করতে সব মেধাবী শিক্ষার্থী এগিয়ে আসবে এবং এর মাধ্যমে গণিত তথা বিজ্ঞানমুখী নতুন প্রজন্ম গড়ে উঠবে, এই প্রত্যাশা করি। সব গণিতপ্রেমী শিক্ষার্থীর জন্য রইল শুভকামনা।