ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন ফুয়াদ হাসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফুয়াদ হাসান মল্লিক। আজ বুধবার রাষ্ট্রপতি জিল্লুর রহমান আগামী চার বছরের জন্য তাঁকে নিয়োগ দেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে ফুয়াদ প্রতিষ্ঠানটির স্থাপত্যবিদ্যা বিভাগে শিক্ষকতা করে আসছেন। সহ-উপাচার্য হিসেবে যোগ দেওয়ার আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।অধ্যাপক ফুয়াদ ২৫ বছর ধরে স্থাপত্যবিদ্যা বিষয়ে শিক্ষকতা করছেন। তিনি বাংলাদেশে ‘থারমাল কমফোর্ট’ গবেষণার পথিকৃত্। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে তাঁর অনেক গবেষণা প্রকাশিত হয়েছে।ফুয়াদ বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও ভারতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত আজিজুর রহমান মল্লিকের ছোট ছেলে।