ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার
ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ‘রবি জব ইনকিউবেটর (Job Incubator)’ নামে একটি জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। রবির সৌজন্যে এর আয়োজক ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব বিজ বি (BIZ BEE).ব্যাক বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিজনেস স্কুলের পরিচালক অধ্যাপক মামুন রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর অধ্যাপক জায়নাব ফারুকী আলী।জব ফেয়ারে রবি, ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এন সি সি ব্যাংক, আড়ং, প্রবাসী পল্লি গ্রুপ, বেস্ট ওয়ে গ্রুপ, ট্রান্সকম মোবাইল লিমিটেড, রূপায়ণ, এশিয়াটিক, কলেজ অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, ইমিনেন্ট সিকিউরিটিজ, বাংলা ক্যাট, এম আই সিমেন্ট, সিমেক্স সিমেন্ট, ইফাদ গ্রুপসহ আরও অনেকে অংশ নিয়েছে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা শিক্ষানবিশ, খণ্ডকালীন ও পূর্ণকালীন চাকরির জন্য আবেদন জমা দেওয়ার সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস নিয়োগ পরীক্ষা।