ব্র্যাক ব্যাংক -প্রথম আলো অদম্য মেধাবী তহবিল
এ বছর থেকে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মধ্যে যারা দরিদ্র, অর্থনৈতিকভাবে দুর্বল এবং যাদের শিক্ষার জন্য নিজেরা পরিশ্রম করে এ রকম দেশ ব্যাপী কিছু ছাত্রছাত্রীর মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে‘ ব্র্যাক ব্যাংক লিমিটেড’ । মাধ্যমিক পর্যায়ে এসএসসিতে যারা জিপিএ ৫ পেয়েছেন। উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনার জন্য ৫০ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পাচ্ছেন । এককালীন দুই হাজার ৫শ টাকা। আর প্রতিমাসে ১৫০০ টাকা করে দুই বছর পর্যন্ত দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে উচ্চ শিক্ষার জন্য ও সহযোগিতার করবে‘ ব্র্যাক ব্যাংক লিমিটেড’। এ বছর প্রথম আলোর শিক্ষাবৃত্তি পেয়ে আসছেন তাদের মধ্যে থেকে উচ্চতর পর্যায়ে ১৬ জনকে দেওয়া হচ্ছে শিক্ষাবৃত্তি। প্রত্যেককে এককালীন ১৩ হাজার টাকা। আর প্রতিমাসে ২০০০ টাকা করে ৪ বছর পর্যন্ত দেওয়া হবে।এসব বৃত্তিপ্রাপ্তদের ব্যাংকের হিসাবে এ টাকা প্রতিমাসের নিদ্দিস্ট তারিখে পৌঁছে দেওয়া হয়। অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।