ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃষ্টিশীল সাহিত্য বিকাশে ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’ প্রবর্তন করা হয়েছে। ‘কবিতা ও কথাসাহিত্য’; ‘প্রবন্ধ, আত্মজীবনী ও ভ্রমণসাহিত্য’ এবং ‘তরুণ সাহিত্যিক’—এই তিন শাখায় এ পুরস্কার দেওয়া হবে। প্রথম দুটি পুরস্কারের অর্থমান এক লাখ টাকা এবং তরুণ সাহিত্যিক পুরস্কারের মান ৫০ হাজার টাকা।সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সমকাল পত্রিকার নির্বাহী পরিচালক এস এম শাহাব উদ্দিন, ব্র্যাক ব্যাংকের করপোরেট বিভাগের প্রধান জীশান কিংশুক হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক কবি নাসির আহমেদ।সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর থেকে প্রতিবছর উক্ত তিনটি শাখায় এই পুরস্কার দেওয়া হবে। মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে এই পুরস্কার প্রদান করা হবে।২০১১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত কবি ও লেখকদের মৌলিক গ্রন্থ গ্রহণ করা হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সী লেখকদের প্রথম গ্রন্থটি তরুণ সাহিত্যিক পুরস্কারের জন্য বিবেচিত হবে। আগামী ৭ জানুয়ারির মধ্যে গ্রন্থের ছয়টি কপি সমকাল কার্যালয়ে পাঠাতে হবে।