এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’
ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে দরকার পণ্যের গুণগত মানের নিশ্চয়তা
এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৬ সেপ্টেম্বর এসেছিলেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা আশিকুর রহমান। কথা বলেছেন কথাবন্ধু লিনার সঙ্গে। বর্তমান বাজারের অবস্থা ও বিপণন ব্যবস্থার পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।কথাবন্ধু: ব্র্যান্ড ব্যবস্থাপনা বা ব্র্যান্ড মার্কেটিং নিয়ে কিছু বলুন?আশিকুর রহমান: ব্র্যান্ড মার্কেটিং অর্থা ৎ ব্র্যান্ড বাজারজাত নিয়ে তরুণ মহলে অনেক উ ৎ সাহ ও আগ্রহ রয়েছে। এ মুহূর্তে বাংলাদেশে ব্র্যান্ড মার্কেটিং খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে জনসংখ্যা বেশি। তাই সহজেই বাজার ধরা যায়। তবে এ জন্য ভালো মানের ব্র্যান্ড তৈরি করতে হলে ভোক্তা যাতে সঠিক পণ্য পায় সেদিকে লক্ষ্য রাখা উচিত। কারণ ব্র্যান্ড দেখে ভোক্তা পণ্য ক্রয় করছে। তাই ভালো পণ্য দিয়ে ব্র্যান্ডের প্রতি ভোক্তার আস্থা তৈরি করতে হবে।কথাবন্ধু: ব্র্যান্ড ডেভেলপমেন্ট বলতে কী বুঝায় এবং ব্র্যান্ডকে পরিচিত করতে হলে কী কী বিষয় মাথায় রাখা উচিত?আশিকুর রহমান: ব্র্যান্ড ডেভেলপমেন্ট বা ব্র্যান্ড উন্নয়নের মূল ধারণা হচ্ছে পণ্যের গুণগত মান ঠিক রেখে একজন ভোক্তার মনে স্থায়ীভাবে আসন করে নেওয়া। যাতে বারবার ওই ভোক্তা নির্ধারিত ব্র্যান্ডের কাছে ফিরে আসে। ভোক্তা কী চায় তা জানতে হবে। তাই ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একজন ভোক্তাকে পণ্য সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। আরেকটি দিক হচ্ছে, আন্তর্জাতিক মানের ব্র্যান্ডগুলোকে সব দেশেই যাতে পণ্যের গুণগত মান ঠিক থাকে, সেদিকে নজর দিতে হবে। কথাবন্ধু: এর আগে আপনি গ্রামীণফোনে চাকরি করেছেন। তৃণমূল বাজার সৃষ্টিতে সে সময় কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন?আশিকুর রহমান: আমাদের দেশে যারা তৃণমূল মানুষ, তাদেরও কিন্তু মোবাইল ফোনে যোগাযোগের প্রয়োজন রয়েছে। দেশ যত এগোচ্ছে, মোবাইল ফোনের গুরুত্ব ততই বাড়ছে। তৃণমূল পর্যায়ে মোবাইল ব্যবহারে সবচেয়ে বড় বাধা মোবাইল হ্যান্ডসেট। এ জন্য তৃণমূল মানুষদের হাতে সহজেই মোবাইল ফোন তুলে দিতে স্বল্পমূল্যে মোবাইল হ্যান্ডসেটসহ সংযোগ ব্যবস্থা করা হয়েছিল। কথাবন্ধু: ব্র্যান্ডগুলোর মধ্যে বাজার দখলের যে প্রতিযোগিতা চলে সে বিষয়ে কিছু বলুন। আশিকুর রহমান: ব্র্যান্ড মার্কেটিং বা ব্র্যান্ড বিপণনকে আসলে অনেকটা যুদ্ধের সঙ্গে তুলনা করা চলে। বড় ব্র্যান্ডগুলো যখন পণ্যের চাহিদা মেটাতে শুরু করে, তখনই বাজার দখল নিয়ে যুদ্ধ চলে। এখানে প্রতিদ্বন্দ্বিতা খুবই জোরালো। তাই পণ্যকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই পণ্যের গুণগত মানের নিশ্চয়তা দিতে হবে। সৃজনশীলতা দিয়ে বিজ্ঞাপন প্রচার করতে হবে। ভোক্তাদের যাতে চোখে পড়ে, এ জন্য দোকানগুলোতে ঠিক করে পণ্য সাজাতে হবে। ব্র্যান্ডিং করতে বিজ্ঞাপনের কোনো বিকল্প নেই। কথাবন্ধু: বাজারে অন্যান্য নারকেল তেলের ভিড়ে আপনি প্যারাসুট ব্র্যান্ডটিকে কীভাবে জনপ্রিয় করে তুললেন? আশিকুর রহমান: আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বাংলাদেশের প্রধান ব্র্যান্ডগুলোর মধ্যে একটি প্যারাসুট নারকেল তেল। এমনকি টপ ফাইভের মধ্যেও প্যারাসুট রয়েছে। আমরা প্যারাসুট নারকেল তেল সম্পর্কে যা বলি তা হচ্ছে শুদ্ধতা। অন্যান্য খোলা তেলের চেয়ে প্যারাসুট তেল ১০০ ভাগ বিশুদ্ধ। আর তাই এর ফলাফল আমরা হাতেনাতে পেয়েছি।কথাবন্ধু: ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কোন দিকগুলো বেশি অগ্রাধিকার দিয়ে থাকে? আশিকুর রহমান: ম্যারিকোর জন্য যখন প্রার্থী বাছাই করা হয়, তখন সবচেয়ে আগে দেখা হয় ব্যক্তির কাজ করার মনোভাব কেমন। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতা ও মেধার প্রয়োজন অবশ্যই রয়েছে। তবে কাজ করার মনোভাব, পরিশ্রম, ধৈর্য ইত্যাদি দেখা হয়।কথাবন্ধু: চাকরির শুরুতে পেশাগত প্রশিক্ষণ কতটুকু জরুরি বলে আপনি মনে করেন?আশিকুর রহমান: প্রশিক্ষণ থাকলে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এর সুবিধা পাওয়া যায়। তবে এখানে অন্যান্য বিভাগ থেকে এসেও অনেকে পরিশ্রম দিয়ে নিজেকে যোগ্য করে তুলছেন এবং ভালো করছেন। কাজ করার মনোভাব থাকলে আপনি অবশ্যই ভালো করবেন। কথাবন্ধু: ম্যারিকো বাংলাদেশে খণ্ডকালীন বা শিক্ষানবিশ হিসেবে কাজ করার কোনো সুযোগ আছে কি না?আশিকুর রহমান: এখানে খণ্ডকালীন চাকরির কোনো সুযোগ নেই। তবে শিক্ষানবিশ হিসেবে অনেকেই কাজ করতে পারেন। এ জন্য ম্যারিকো বাংলাদেশ বরাবর জীবন-বৃত্তান্ত জমা দেওয়া যায়। কথাবন্ধু: এ ক্ষেত্রে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার? আশিকুর রহমান: শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দরকার। তবে সবচেয়ে আগে দরকার কাজের মনোভাব। পড়াশোনায় ভালো হলেই যে কেউ পেশাগত জীবনে ভালো করবেন তা কিন্তু নয়। কাজের প্রতি ভালোবাসা, সততা, ধৈর্য এবং পরিশ্রম দিয়েই আপনি এ বিভাগে এগিয়ে যেতে পারেন। কথাবন্ধু: আপনার পেশাগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা এবং নতুনদের ক্ষেত্রে দিকনির্দেশনা কী হবে?আশিকুর রহমান: আত্মবিশ্বাস, প্রচুর শ্রম দেওয়া এবং কাজ শেখার মানসিকতা থাকতে হবে। চাকরির শুরুতেই নিজের খুঁটিটা তৈরি করুন। এরপর সেটি ধরেই নতুনত্ব আর সৃজনশীলতা নিয়ে এগিয়ে চলুন। সফলতা আসবেই। আর অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। অভিজ্ঞতা যত বাড়বে, সফলতা ততই আপনার হাতের কাছে চলে আসবে। গ্রন্থনা: সুদীপ দেসংশোধনী২৪ আগস্ট কাজের খবর পাতায় এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ শীর্ষক সাক্ষা ৎ কারে ভুলবশত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রিয়েটরের প্রধান নির্বাহী কর্মকর্তা রশীদ খান ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে এটি হবে ক্রিয়েটো-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাশিদ খান। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। —বি. স.