ব্লগার রাজীব নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দারকে একজন নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, তাঁকে যারা জবাই করে হত্যা করেছে, অবিলম্বে তাদের খুঁজে বের করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। খবর বাসসের।শিক্ষামন্ত্রী বলেন, ব্লগার রাজীবকে হত্যা করে জামায়াত-শিবির তাদের স্বাধীনতাবিরোধী পুরোনো খুনি ও রাজাকার চরিত্র নতুন করে উন্মোচন করেছে। তাদের প্রতিরোধে সমাজের সর্বস্তরে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এসব কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী সংবাদ বিজ্ঞপ্তিতে ব্লগার আহমেদ রাজীব হায়দারের নৃশংস মৃত্যুতে গভীর শোক জানান।নুরুল ইসলাম নাহিদ বলেন, শহীদ রাজীব ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সম্ভাবনাময় তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি। তিনি শহীদ রাজীবের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সব ব্লগার বন্ধু, গণজাগরণ মঞ্চের সব আন্দোলনকর্মী ও আত্মীয়স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।