ব্লগার রাজীবের রক্ত ও হাতে থাকা চুলের ডিএনএ টেস্টের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে চলমান প্রজন্ম চত্বরের আন্দোলনের একজন সংগঠক ব্লগার রাজীবের রক্ত ও তাঁর হাতে থাকা চুলের ডিএনএ টেস্টের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সন্ধ্যার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, আজ সন্ধ্যার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে রাজীব হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগৃহীত রক্ত ও রাজীবের হাতে থাকা চুলের ডিএনএ টেস্টের জন্য আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে হাকিম বিকাশ কুমার সাহা ডিএনএ টেস্টের এ আদেশ দেন।