ব্লগার শান্তর কম্পিউটারে পাওয়া সর্বশেষ কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনের মতো গতকাল সোমবার বিকেলেও আন্দোলনে যোগ দিতে শাহবাগে গিয়েছিলেন ব্লগার ও কার্টুনিস্ট তারিকুল ইসলাম শান্ত। বেলা তখন সাড়ে তিনটা। শাহবাগ চত্বরে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে যান অভিনেতা, অভিনেত্রী, পরিচালকসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এ সময় আন্দোলন চত্বরে উচ্চ স্বরে স্লোগান দিতে থাকেন শান্ত। এর কিছুক্ষণ পরই আকস্মিক হূদরোগে আক্রান্ত হন তিনি। সতীর্থরা তাঁকে প্রথমে চত্বরের পাশে অস্থায়ী চিকিত্সাকেন্দ্রে নেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পর বিকেল পৌনে চারটার দিকে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন তাঁকে। এভাবেই অল্প সময়ের ব্যবধানে চলে যান শাহবাগ আন্দোলনের নিবেদিত একজন কর্মী। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তাঁর ব্যক্তিগত কম্পিউটারে শাহবাগের আন্দোলন নিয়ে একটি কবিতা লিখে যান তিনি। এ ছাড়া কম্পিউটারে ইসলাম নিয়ে সুন্দর একটি মন্তব্য ছিল তাঁর। পাঠকদের জন্য প্রকাশ করা হলো সেগুলো।কবিতাএই বসন্তে...তারিকুল ইসলাম শান্তএই বসন্তে শুনব না কোনো প্রেমের কবিতারক্তে আমার দ্রোহের আগুনএই বসন্তে সুনীল আকাশ ফুল পাখি সবঘরছাড়াদের বিরহী ফাগুন।এই বসন্তে প্রেম মানে শুধু দেশপ্রেম আর শত্রুর প্রতি ঘৃণাএই বসন্ত দ্রোহী তরুণেরআপসকামীদের সাথে আর থাকছি না!ইসলাম সম্বন্ধে মন্তব্য কারবালার ট্র্যাজেডির পর থেকে ইসলাম দুই ভাগে বিভক্ত। একদিকে ইয়াজিদের মুনাফেকি, মতলবি, বিদ্বেষপূর্ণ-হিংসাত্মক অশান্তির ইসলাম; আর একদিকে হজরত ইমাম হোসেন (রা)-এর ত্যাগী, উদার, সরল, শান্তির ইসলাম। আপনি কোন ইসলামকে বেছে নেবেন তা আপনার দায়িত্ব। কারণ মহান আল্লাহর কাছে আপনার কাজের জন্য শুধু আপনাকেই জবাবদিহি করতে হবে।