ব্লগারদের মুক্তির দাবিতে ৮৫ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ম সম্পর্কে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্লগারদের মুক্তির দাবি করে বিবৃতি দিয়েছেন দেশের ৮৫ জন বিশিষ্ট নাগরিক। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তাঁরা।বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা অভিযোগ করেন, ধর্মের নাম ব্যবহারকারী অপশক্তির চাপে সরকার আরও অনেক তরুণকে অভিযুক্ত ও গ্রেপ্তার করার জন্য তালিকা তৈরি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও নতুন-নতুন নিপীড়নমূলক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে।বিবৃতিতে বলা হয়, ‘আমরা দৃঢ়ভাবে মনে করি, সরকারি এসব দমনমূলক পদক্ষেপ প্রকৃতপক্ষে যুদ্ধাপরাধীদের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক অপশক্তিকেই মদদ দিচ্ছে এবং দেশে মুক্তচিন্তা ও স্বাধীনভাবে মত প্রকাশের মৌলিক অধিকার হরণ করে সার্বিক গণতান্ত্রিক পরিবেশকে বিপন্ন করে তুলেছে।’বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্লগারদের নেতৃত্বে পরিচালিত গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রতি সারা দেশের সর্বস্তরের নারী-পুরুষ যখন অকুণ্ঠচিত্তে সমর্থন ব্যক্ত করেছেন, এই মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিটি যখন গণদাবিতে পরিণত হয়েছে, তখনই এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের ওপর যুগপত্ভাবে ধর্মব্যবসায়ী ও সরকারি মহল থেকে আক্রমণ নেমে এসেছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, একদিকে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের জন্য চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠীসহ এদের ধর্মব্যবসায়ী সহায়ক শক্তি এই আন্দোলন ও এর সঙ্গে সংশ্লিষ্টদের ভিত্তিহীন অপবাদে কালিমা লিপ্ত করছে এবং তাদের ওপর শারীরিক আক্রমণ চালানোর পাশাপাশি আন্দোলনকারীদের ওপর দমননীতি প্রয়োগের জন্য সরকারের ওপর চাপ দিয়ে চলেছে। অন্যদিকে যুদ্ধাপরাধীদের রক্ষার্থে এগিয়ে আসা ধর্মব্যবসায়ীদের চাপের মুখে সরকার নতজানু হয়ে আন্দোলনে সক্রিয় প্রগতিশীল ও দেশপ্রেমিক তরুণ প্রজন্মের ওপর দমন-পীড়ন চালানোর ঘৃণ্য নীতি গ্রহণ করেছে। তারই ফলে গত কয়েক দিনে ব্লগার মশিউর রহমান, সুব্রত অধিকারী, রাসেল পারভেজ ও আসিফ মহিউদ্দীনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে অযৌক্তিক অভিযোগে। আমরা সুস্পষ্ট ভাষায় গ্রেপ্তারকৃত ব্লগারদের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং অবিলম্বে মত প্রকাশের মৌলিক অধিকার হরণমূলক সব কর্মকাণ্ড বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।বিবৃতিতে স্বাক্ষর করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, লেখক ও গবেষক মেঘনা গুহ ঠাকুরতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক আনু মুহান্মদ, মানস চৌধুরী, নিজেরা করির সমন্বয়কারী খুশি কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সোনিয়া নিশাত আমিন, রফিকউল্লাহ খান, গীতি আরা নাসরীন, কাবেরী গায়েন, রোবায়েত ফেরদৌস, ফাহমিদুল হক, এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরীন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়ের অধ্যাপক আলী রীয়াজ, গ্রান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির শিক্ষক আজফাল হোসেন।বিবৃতিতে আরও স্বাক্ষর করেন সেলিম সামাদ, বরুণ ভৌমিক, রোকেয়া প্রাচী, রেহনুমা আহমেদ, জ্যোতির্ময় বড়ুয়া, ঈশানী চক্রবর্তী, আবদুল্লাহ আল মামুন, রহমান নাসির উদ্দিন, বখতিয়ার আহমেদ, তাসলিমা আখতার, মোশাহিদা সুলতানা, জাহানারা নুরী, এস এম আসাদুজ্জামান, একরামুল শামীম, মোহাম্মাদ তানজিম উদ্দিন খান, জোবাঈদা নাসরীন, খায়রুজ্জামান কামাল, সামিনা লুত্ফা, শামীম মাহমুদ, সানাউল্লাহ লাবলু, আরিফ রেজা মাহমুদ, ফিরোজ আহমেদ, তারেক আহমেদ, মঈন জালাল চৌধুরী, কাজলী শেহরীন ইসলাম, সুস্মিতা চক্রবর্তী, নাসরীন খন্দকার, সাঈদ ফেরদৌস, মীর্জা তাসলিমা, সায়েমা খাতুন, ভাস্কর আবেদীন, শওকত হোসেন মাসুম, বেলায়েত হোসেন মামুন, উদিসা ইসলাম, সাদাফ নুর-ই ইসলাম, রাজীব নন্দী, নাফিসা তানজীম, সুমনা সোমা, ফারহানা আযিম শিউলি, কাজী সুশমিন আফসানা, হাবিব জাকারিয়া, কাজী মামুন হায়দার, মুজিব মেহেদী, আহমেদ স্বপন মাহমুদ, ওমর তারেক চৌধুরী, আবদুর রাজ্জাক খান, ফকির ইলিয়াস, খাইরুল চৌধুরী, নাঈম উদ্দিন হাসান চৌধুরী, ফারিয়া মেহজাবীন, মো. ফারুক হোসেন, মোক্তার আহমেদ চৌধুরী, সাদাত আল সাজীব, কাজিম নূর সোহাদ, দেলোয়ার হোসেন, হাসিব মাহমুদ, আশরাফুল আজাদ, মুশাররাত শর্মী হোসেন, মুক্তশ্রী চাকমা সাথী, শিপ্রা বোস, বাকি বিল্লাহ, নাজনীন শিফা, সাইদিয়া গুলরুখ, শশাংক সাদী, জিনাত আরা হক, ফারহানা হাফিজ, জিয়াউল হক মুক্তা, ফরিদুর রহমান, মাহমুদ হোসেন, রঞ্জন কর্মকার এবং রায়হান রশিদ।