ব্লাডি সানডের নিহত ব্যক্তিরা সবাই নির্দোষ: ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ১৯৭২ সালের ‘ব্লাডি সানডে’র নৃশংস হত্যাকাণ্ডে নিহত সবাইকে নির্দোষ বলেছেন এবং এর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী ক্যামেরনের বরাত দিয়ে আল জাজিরা অনলাইন জানিয়েছে, উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ সেনাসদস্যরা অযৌক্তিক এবং নির্বিচারে সাধারণ জনগণকে গুলি করে হত্যা করেছেন। এ ঘটনায় ১৩ জন নির্দোষ ব্যক্তিকে হত্যা করা হয়।প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১২ বছরের তদন্তের উপসংহারে এসে দেখা যায়, আয়ারল্যান্ডের লন্ডনডেরির হত্যাকাণ্ড ছিল ‘খুবই মর্মান্তিক’ এবং এ কারণেই তিনি গভীরভাবে দুঃখ প্রকাশ করছেন।নিহত ব্যক্তিদের পরিবারের চাপে ১৯৯৮ সালে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নির্দেশে পাঁচ হাজার পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়, যার খরচ পড়ে ২৮৫ মিলিয়ন ডলার। এই তদন্ত প্রতিবেদনটি স্যাভিল রিপোর্ট নামে পরিচিত এবং এটি গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়।ক্যামেরন জানিয়েছেন, ওই দুর্ঘটনার সময় বেশ কয়েকজন ব্রিটিশ সেনাসদস্য তাঁদের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।