ব্ল্যাক সেপ্টেম্বরের নায়ক আবু দাউদ দামেস্কে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত প্রগতিবাদী গ্রুপ ব্ল্যাক সেপ্টেম্বরের অন্যতম নেতা ও ১৯৭২ সালের মিউনিখ আক্রমণের মূল পরিকল্পনাকারী মোহম্মাদ ওউদেহ যকৃতের রোগে গতকাল শনিবার দামেস্কে মারা যান। আবু দাউদ নামে পরিচিত ৭৩ বছর বয়সী এই ফিলিস্তিনি জাতীয়তাবাদী ১৯৩৭ সালে জেরুজালেমে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ইসরায়েলের ক্রীড়া প্রতিনিধি দলের ওপর যে রক্তক্ষয়ী হামলা চালানো হয়, তিনি ছিলেন তার মূল পরিকল্পনাকারী। ওই ঘটনায় ইসরায়েলের ১১ জন ক্রীড়াবিদ, দুজন জার্মান ও পাঁচজন ফিলিস্তিনি গেরিলা নিহত হন।সন্দেহ করা হয়, ওই রক্তক্ষয়ী হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাতে প্যালেস্টাইনের উচ্চপর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তার গুপ্তহত্যা ঘটে। ১৯৯০ সালে প্রকাশিত প্যালেস্টাইন নামে তাঁর বইয়ে দাউদ হামলাটির পরিচালনা ও প্রস্তুতির দায় স্বীকার করেন। কিন্তু তিনি এটাকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে স্বীকার করেননি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদক দাউদের শেষকৃত্যানুষ্ঠান প্রত্যক্ষ করেন। তিনি বলেন, দাউদের দাফন গতকাল শনিবার বিকেলে দামেস্কের নিকটবর্তী ইয়ারমুক শরণার্থী শিবিরে অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনি পতাকায় মোড়ানো তাঁর কফিন কয়েক শ শোকার্ত ব্যক্তি বহন করে একটি শবযাত্রা বের করে। শবযাত্রায় অংশগ্রহণকারীরা প্যালেস্টাইনের পতাকা বহন করে ও ইসরায়েলবিরোধী স্লোগান দেয়। — সিনহুয়া