কিছুদিন আগে শহীদুজ্জামান সেলিম কাজ করেন রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি ছবিতে। কাল বুধবার থেকে অনিমেষ আইচ পরিচালিত না মানুষ ছবিতে অভিনয় করবেন তিনি। বললেন, ‘শহিদুল জহিরের লেখায় অদ্ভুতভাবে উঠে আসে চরিত্রগুলো। না মানুষ ছবির কাহিনি ঢাকাকেন্দ্রিক। আমার চরিত্রটি মহল্লাবাসীর প্রধানের। আমিও নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।’ইদানীং যে কাজগুলো করছেন, তার মধ্যে কোনটি আপনার নিজের কাছে অন্য রকম মনে হয়েছে?শওকত আলীর উপন্যাস অবলম্বনে একটি ধারাবাহিক নাটক তৈরি হচ্ছে। নাম দক্ষিণায়ন। কাহিনিটি ষাটের দশকের শেষ দিকের। তখন দেশ ক্রমেই পুঁজিবাদের দিকে সরে যাচ্ছে। নাটকটিতে আমি অভিনয় করেছি। এ ধারাবাহিকের একদিকে যেমন ভালো গল্প আছে, তেমনি ওই সময়টাকে ধরার চেষ্টা করা হয়েছে। শুনেছি আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকটি এনটিভিতে দেখানো হবে।মাছরাঙা টিভির ‘পথের দাবী’ নাটকেও সময়কে তুলে ধরার চেষ্টা লক্ষ করছি।হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিকটি। নাটকে উপন্যাসের মূল সময়টা যথাযথভাবে তুলে ধরতে নানাভাবে চেষ্টা করা হচ্ছে। এই যেমন—পোশাক, লোকেশন, কথা বলার ধরন, চলাফেরা। গল্পের সঙ্গে যে জায়গার কিছুটা মিল পাওয়া যাচ্ছে, সেখানেই শুটিংয়ের আয়োজন করছেন পরিচালক এ ডি দুলাল। কয়েক দিন আগে শীতলক্ষ্যা নদীতে কী ঘটেছিল?এক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলাম। সপ্তাহ খানেক আগে রাতের বেলা শীতলক্ষ্যা নদীতে এক নৌকায় শুটিং করছিলাম। নাটকের নাম কেরামতি। পরিচালক মেহেদী হাসান। হঠাৎ নৌকায় হারিকেন উল্টে তেল ছড়িয়ে পড়ে। আর মুহূর্তেই নৌকার পাটাতন ও ছইয়ে আগুন ধরে যায়। শেষে বাঁচার জন্য নৌকা থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ি। আপনি তো ‘সামান্তা’ ধারাবাহিক পরিচালনা করছিলেন। ওটার কী খবর?মাছরাঙা টিভিতে রোববার ও সোমবার নিয়মিত প্রচারিত হচ্ছে। নাসরীন জাহানের উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটি তৈরি করেছি। এ পর্যন্ত ৪৪টি পর্ব প্রচারিত হয়েছে। ৫২ পর্বে শেষ হবে।