বড় দোকানে কাজের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুচরা বিক্রয় বিশ্বের সবচেয়ে বড় ব্যবসা। আধুনিকতার সঙ্গে সঙ্গে কেনাকাটার ব্যাপারটায়ও এসেছে পরিবর্তন। এখন চালু হয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধাসম্পন্ন বিক্রয়ব্যবস্থা। একে বলা যায় এক ছাদের নিচে সব পণ্য, যেখানে একটি দোকানে রয়েছে মাছ, মাংস, কাঁচাবাজার, প্রসাধনী দ্রব্য, জুতা, পোশাক, ওষুধ, বিনোদনসহ নিত্যব্যবহার্য পণ্য। এটাই পণ্যের খুচরা বিক্রির হাল পদ্ধতি। একে বলা হয় রিটেইলিং। আমাদের দেশে শপিং মল বা সুপার মার্কেটে এ পদ্ধতি চালু রয়েছে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন এবং আরামদায়ক পরিবেশে কেনাকাটার সুযোগ করে দেয় সুপার শপগুলো। দেশের বড় বড় শহরে গড়ে উঠেছে আধুনিক শপিং মল, যেখানে গড়ে উঠেছে বিভিন্ন রিটেইল শপ। সব সুযোগ-সুবিধা একত্রে নিয়ে এসেছে এই সুপার শপ বা চেইন শপগুলো। শুধু কেনাকাটায় বৈচিত্র্য নয়,এসব দোকানে চাকরি বা কাজের সুযোগও বাড়ছে প্রতিনিয়ত। স্থায়ী বা খণ্ডকালীন কাজ পাওয়া যায় এসব প্রতিষ্ঠানে। সুপার শপের বিভাগ অনুযায়ী কাজ রিটেইলিং ব্যবস্থাপনাকে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সঠিকভাবে উপস্থাপন এবং সহজে পণ্য খুঁজে পাওয়া নিশ্চিত করতে কাজ করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ। সঠিক সময়ে সঠিক পরিমাণে পণ্য সংরক্ষণ করা এবং তা নিশ্চিত করার কাজ করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বিভাগ। দোকানটা আকর্ষণীয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা করে স্টোর ম্যানেজমেন্ট। সঠিক মূল্যে জিনিস কিনতে ক্রেতাকে সহায়তার ক্ষেত্রে কাজ করে রিটেইল সেলস বিভাগ। রং, আলো ও ইন্টেরিয়র ডিজাইনের বিষয়গুলো দেখে ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং বিভাগ। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী আরও বেশ কিছু ভাগে আলাদা আলাদা কাজ করে এসব দোকানে। বড় দোকানে সুযোগমিনাবাজার, স্বপ্ন, আগোরা, আলমাস সুপার শপ, কনজ্যুমার মেগা শপ, পিংক সিটি, নন্দন, ফ্যামিলি ওয়ার্ল্ড, প্রাইস কোয়ালিটি সার্ভিস, হাটবাজার—এমন ছোট-বড় অনেক সুপার শপ রয়েছে দেশে। এদের বেশির ভাগের রয়েছে সারা দেশে একাধিক শাখা। এ ছাড়া স্থানীয় কিছু দোকানও আছে।বড় দোকানগুলোয় বিভিন্ন সময় কাজের সুযোগ তৈরি হয়।সুপার শপগুলোতে লোক নিয়োগ-প্রক্রিয়ার শুরু হয় সাধারণত পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে। যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পদের জন্য আবেদন করার পর লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে থাকে প্রতিষ্ঠানগুলো।কাজের ধরন ও যোগ্যতা আমাদের দেশে বর্তমানে এ ব্যবসা মফস্বল শহরেও পৌঁছে গেছে। এসব শহরে লোকবল নিয়োগের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, যাঁরা বিভিন্ন শিফটে কাজ করে থাকেন। আগোরার মানবসম্পদ কর্মকর্তা রেহনুমা মাহবুব বলেন, ক্রেতার সঙ্গে সুন্দর ব্যবহার, সুন্দরভাবে কথা বলার দক্ষতা এবং সততা থাকলে এ কাজে ভালো পেশাজীবন গড়ার সুযোগ রয়েছে।তিনি জানান, এসব প্রতিষ্ঠানে পণ্যের বিল প্রস্তুত এবং টাকা-পয়সা গ্রহণ করার জন্য কাজ করা যাবে হিসাবরক্ষক হিসেবে। উচ্চমাধ্যমিক পাস অথবা বিশ্ববিদ্যালয়-কলেজে পড়ুয়া প্রথম বা দ্বিতীয় বর্ষের ছেলেমেয়েরা আসতে পারেন এ পদের জন্য। ক্রেতাকে চাহিদা অনুযায়ী পণ্যের কাছে নিয়ে যাওয়া এবং সঠিকভাবে পণ্য গ্রহণে সহায়তা করার জন্য কাজ করেন সহায়ক কর্মী।অনেক সময় পণ্যের বিভিন্ন ভালো ও মন্দ দিক নিয়ে কথা বলতে হয় তাঁকে। বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ুয়া তৃতীয় ও চতুর্থ বর্ষের ছেলেমেয়েদের এ পদের জন্য নিয়োগ দেওয়া হয়। কয়েকটি সুপার শপ সূত্রে জানা যায়, পণ্যের মজুদ নির্ধারণ এবং পণ্যের মান রক্ষণাবেক্ষণ করে স্টেকার বা সংরক্ষক। এ পদের জন্য এইচএসসি পাস হলে ভালো। পণ্য মোড়কজাত করা পোর্টারের কাজ। এ ক্ষেত্রে অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাস পর্যন্ত ছেলেমেয়েদের নিয়োগ দেওয়া হয়। একটি বড় দোকানে শপে কর্মরত সব পদের লোকবলের কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ এবং সমস্যার তাৎ ক্ষণিক সমাধানের চেষ্টা করেন ফ্লোর সুপারভাইজার। স্নাতক পাস হতে হবে এ পদে কাজের জন্য। ক্রেতার অভিযোগ, অনুযোগ, অর্ডার ও যেকোনো প্রয়োজনের ক্ষেত্রে সহায়তা করেন কাস্টমার রিলেশন সুপারভাইজার। এ পদেও স্নাতক পাস হতে হবে কাজের জন্য। প্রতিটি আউটলেট বা শাখার জন্য একজন করে ব্যবস্থাপক থাকেন। রিটেইল শপের সব ধরনের ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ করেন তিনি। কাজের অভিজ্ঞতা এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিএ করা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় বলেজানা গেছে।এটি আমাদের দেশে একটি শিল্প হিসেবে পরিগণিত হচ্ছে, তাই বাড়ছে দক্ষ জনশক্তির চাহিদা। ফলে এসব প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ।