আজ শুক্রবার এবং কাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘চৈত্রসংক্রান্তি’ ও ‘হাজারো কণ্ঠে কোটি বাঙালি’র বর্ষবরণ অনুষ্ঠান। আয়োজন করেছে সুরের ধারা ও চ্যানেল আই। কথা হলো সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গেসুরের ধারা অনেক বছর ধরে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানটি আয়োজন করেছে লালমাটিয়ায়। এবার সেখান থেকে বেরিয়ে আসার কারণ কী?গোড়াতে আমরা চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানটি সুরের ধারার ছেলেমেয়েদের নিয়েই আয়োজন করতাম। তখন পরিসরও ছিল অনেক ছোট। যতই দিন যাচ্ছে, আমাদের এই আয়োজনটির প্রতি সবার আগ্রহ তৈরি হয়েছে। অসংখ্য মানুষ আসছেন। কয়েক বছর ধরে দেখছি, লালমাটিয়া স্কুলের মাঠে আর স্থান সংকুলান করা সম্ভব হচ্ছে না। আর আশপাশের রাস্তায়ও মারাত্মক জ্যাম তৈরি হয়। এসব ভেবেই এবার বাইরে এসে বড় পরিসরে চৈত্রসংক্রান্তি আয়োজনের উদ্যোগ নিয়েছি।চৈত্রসংক্রান্তি আয়োজনে এবারের ভাবনা কী?এবারের ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলির গান’। সঙ্গে থাকছে ‘গীতিমাল্য’ ও ‘গীতালি’র গান। থাকবে বাংলা নানা অঙ্গের গানও। সুরের ধারার শিল্পীদের পাশাপাশি গান করবেন আমন্ত্রিত শিল্পীরা। পশ্চিমবঙ্গ থেকে আসছেন জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসু। তাঁরা শ্রুতি নাটক পরিবেশন করবেন। বর্ষবরণ অনুষ্ঠান সম্পর্কে বলুন।শহুরে মানুষের কাছে এই বর্ষবরণ অনুষ্ঠানের প্রতি রয়েছে দারুণ আগ্রহ। এবার আমরাও করছি। একসঙ্গে এক হাজার শিল্পীর গানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করব। এ ধরনের আয়োজন দেশের আনাচকানাচে আরও বেশি হওয়া উচিত। তাহলে আমাদের নিজস্ব সংস্কৃতির দিকে সবার আগ্রহ বাড়বে, শিকড়ের কাছে সবাই ফিরে যাব।