বড় পরীক্ষার অপেক্ষায় পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া ছুটছে তো ছুটছেই। কোনো দলই থামাতে পারছে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। পরশু কানডাকে ৭ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া তাদের অপরাজেয় থাকার রেকর্ড টেনে নিয়ে গেল ৩৪-এ।১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পর আর কোনো ম্যাচ বিশ্বকাপে হারেনি অস্ট্রেলিয়া। সেই পাকিস্তানের বিপক্ষেই আগামীকাল কলম্বোতে খেলতে নামবে অস্ট্রেলিয়া তাদের গ্রুপের শেষ ম্যাচ।কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়ার আসল পরীক্ষাই বলতে হবে কালকের ম্যাচটাকে। অধিনায়ক রিকি পন্টিংও তা মানছেন, ‘আমাদের কোনো বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। তবে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে খেলব। ওই ম্যাচে খেলতে উন্মুখ হয়ে আছি আমরা।’কানাডার বিপক্ষে বড় জয় অবশ্যই আত্মবিশ্বাসী করে তুলছে অস্ট্রেলিয়াকে। পাকিস্তানের বিপক্ষে এই আত্মবিশ্বাসটা কাজে দেবে মনে করছেন পন্টিং, ‘ওয়াটসন ও হাডিন টপ অর্ডারে চমৎকার পারফরম্যান্স করছে। আমরা যেমনটা চেয়েছি তেমনই হচ্ছে।’ অল্পের জন্য সেঞ্চুরি পাননি ওয়াটসন। হাডিনও সেঞ্চুরি থেকে মাত্র ১২ রান দূরে থেকে আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের জুটিতে এই দুজন অবশ্য একটা বিশ্বকাপ রেকর্ড গড়েছেন পরশু। জুটিতে এসেছে ১৮৩ রান।ব্যাটিংয়ে পন্টিং সন্তুষ্ট, তবে চিন্তিত বোলিং নিয়ে। অন্তত যেভাবে শুরুটা করেছিল কানাডা, তাতে দুশ্চিন্তা করাই স্বাভাবিক। বিশেষ করে, হিরাল প্যাটেলের ব্যাটিং তো ভয়ই পাইয়ে দিয়েছিল পন্টিংকে। ৪৫ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেছেন কানাডার ওপেনার হিরাল। ম্যাচ শেষে পন্টিংয়ের কপালে ছিল দুশ্চিন্তার ভাঁজ, ‘প্যাটেল আজ (পরশু) যেভাবে ব্যাট করেছে, সেটাকে আপনি শেবাগের সঙ্গে তুলনা করতে পারেন।’বিশ্বকাপটা কানাডার জন্য খুব একটা সুখের স্মৃতি হয়ে থাকল না। গ্রুপ পর্বে ৬ ম্যাচে একটা মাত্র জয়। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপে পঞ্চম স্থানে কানাডা। টুর্নামেন্ট শেষ করে অধিনায়ক আশিস বাগাই বলছেন, ‘পুরো টুর্নামেন্টে আমাদের বোলাররা ভালোই করেছে। কিন্তু ব্যাটসম্যানরা সেভাবে কিছুই করতে পারেনি।’ ওয়েবসাইট।