বড় পর্দায় আবারও এমা ওয়াটসন (ভিডিও)
এমা ওয়াটসনের ভক্তদের জন্য সুখবরই বলা চলে। আবারও বড় পর্দায় অভিনয়ে আসছেন তিনি। হ্যারি পটার সিরিজের আলোচিত এ অভিনেত্রীর নতুন আরেকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ম্যারিলিন মনরোর জীবনী নিয়ে নির্মিত এ ছবির নাম ‘মাই উইক উইথ ম্যারিলিন’। ছবিতে এমা ম্যারিলিন মনরোর সহকারীর চরিত্রে অভিনয় করেছেন।গতকাল রোববার ইউরোপে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে এমার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সহশিল্পী কেনেথ ব্রানাগ ও এডি রেডমেইন।সম্প্রতি এমা যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় ছেড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু এমার মনে নতুন করে আবারও ইচ্ছা জেগেছে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ফেরার। তাঁর ইচ্ছা, ব্রাউন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করার।
মাই উইক উইথ ম্যারিলিন চলচ্চিত্রে প্রিমিয়ারে এমা বলেন, ‘অভিনয় এবং কাজ দুটো বিষয়ই আমি সমন্বয় করে করছি। এটা আসলে খুবই আকর্ষণীয় এবং কৌশলের একটি ব্যাপার। কষ্টসাধ্য হলেও আমি উপভোগ করছি। তবে পড়াশোনার ব্যাপারটি আমার মস্তিষ্ককে ঠান্ডা রাখে বলে মনে করি।