বড় প্রাপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তোফায়েল আলী কারিগরি কলেজের শিক্ষক মোস্তাক আহমেদ গত রোববার জনতা ব্যাংকের স্থানীয় শাখায় কাজ সেরে বাড়ি চলে যান। ভুলে ফাইল ফেলে যান। ক্যাশ কর্মকর্তা মো. বায়েজিদের নজরে আসে সেটি। ভেতরে ছিল ৬০ হাজার টাকা। তিনি বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপক কামরুল ইসলামকে জানান। পরে মোস্তাককে ওই টাকা ফেরত দেওয়া হয়। বায়েজিদ বলেন, ‘টাকা প্রকৃত মালিককে ফেরত দিতে পেরেছি, এটাই আমার জীবনের বড় প্রাপ্তি।’ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি