বড় ভাইকে কুপিয়ে মারল ছোট ভাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। আজ বুধবার সকালে রাজশাহীর বাগমারায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কোন্দা গ্রামের দুই সহোদর তপন কুমার (২৮) ও রতন কুমারের মধ্যে জমিজমা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল নয়টার দিকে তপন তাঁর বাড়ির পাশে লাগানো কলাগাছের পাতা কাটতে যান। তিনি কয়েকটি পাতা কাটেন। ছোট ভাই রতন তা টের পেয়ে তাতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রতন হাঁসুয়া দিয়ে তপনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে রতন পলাতক। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি।