বড়দিন উপলক্ষে আজ নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বড়দিন। এ উপলক্ষে দেশের সবকটি টিভি চ্যানেল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। বিটিভিতে রাতে দেখানো হবে বড়দিন উপলক্ষে আলেখ্যানুষ্ঠান। এটিএন বাংলায় দুপুরে থাকছে অনুষ্ঠান ‘বড়দিন কেন বড়’। পরিচালনা করেছেন লিটন অধিকারী। চ্যানেল আইতে দুপুরে দেখানো হবে চলচ্চিত্র জয়যাত্রা। একুশে টিভিতে রাতে থাকছে ‘শুভ বারতা নিয়ে এলো বড়দিন’। এই অনুষ্ঠানে গান গেয়েছেন অনিমা মুক্তি গোমেজ, সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল কয়্যার; নাচে অংশ নেবেন গারো সম্প্রদায়ের শিল্পীরা। প্রযোজনা করেছেন মাসুদুল হাসান। তিনি তৈরি করেছেন আরেকটি অনুষ্ঠান ‘দেশে দেশে বড়দিন’। প্রাচ্য থেকে পাশ্চাত্য, ইউরোপ, আরব এবং কিউবায় বড়দিন উদ্যাপন থাকছে এই অনুষ্ঠানে। এনটিভিতে সন্ধ্যায় থাকছে ‘জয় পরমেশ্বরের জয়’। দেশ টিভিতে আজ সকালে বড়দিনের আড্ডায় অংশ নেবেন লুসি তৃপ্তি গোমেজ, অনিমা ডি কস্তা, অ্যালেন শুভ্র, দীপান্বিতা হালদার প্রমুখ। সন্ধ্যায় ‘মুগ্ধতার অনুবাদ’ অনুষ্ঠানে থাকছে যন্ত্রসংগীত। লোপামুদ্রা মিত্র ও রূপঙ্করের গান আর আড্ডা নিয়ে থাকছে ‘গল্প গানে আড্ডায়’। উপস্থাপনা করেছেন প্রীতম। আরটিভিতে দুপুরে থাকছে টেলিছবি ভালোবাসার বরপুত্র। আর সন্ধ্যায় থাকছে অনুষ্ঠান ‘মুড ইন ক্রিসমাস’। বাংলাভিশনে সন্ধ্যায় দেখানো হবে ‘সান্তা ক্লজের টুপি’। সান্তা ক্লজ আর সান্তা ক্লজের গল্প নিয়ে তৈরি হয়েছে অনুষ্ঠানটি। বৈশাখী টিভিতে রাতের ঘনঘোর নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন তুহীন অবন্ত। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জয়া আহসান প্রমুখ। মাছরাঙা টিভিতে ‘বড় আনন্দ’ অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন কবির বকুল। উপস্থাপনা করেছেন এস আই টুটুল। এতে অংশ নিয়েছেন এন্ড্রু কিশোর, জুয়েল আইচ, তপন চৌধুরী, আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও, ইমন, নিরব, ঈশিতা, মুনমুন, সাজু খাদেম ও দেবাশীষ বিশ্বাস।