বড়দিনে গাগার উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বড়দিন উপলক্ষে দুনিয়াজোড়া ভক্তদের উপহার দিচ্ছেন লেডি গাগা। চাইলে সে দলে ভিড়ে যেতে পারেন আপনিও! কেমন করে? অপ্রকাশিত একটি গান বিনা মূল্যে ডাউনলোড করার এখতিয়ার দিয়েছেন গাগা। খুদে ব্লগিংয়ের ওয়েবসাইট টুইটারে এই তারকা লিখেছেন, ‘বড়দিনে ভক্তদের কী দেওয়া যায়, এই চিন্তাই করছিলাম। শেষমেশ একটা দারুণ বুদ্ধি পেয়েছি! বড়দিনে আমার একটা অপ্রকাশিত গানই ভক্তদের জন্য উপহার হিসেবে ঠিক করেছি আমি। লাইভ রেকর্ড করা হয়েছিল গানটি। ট্যুর বাসে একবারের টেকে রেকর্ড করা হয়েছিল তা।’ আইএএনএস।