বড়দিনে চাই গরম খাবার ও আশ্রয় (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুভ বড়দিন। কিন্তু বড়দিনেও যুক্তরাজ্যের অনেকের কাছেই কষ্টকর হয়ে দাঁড়াবে তীব্র শীত। লন্ডনের রাস্তায় রাস্তায় এখন বহু মানুষ খোলা আকাশের নিচে রাত্রিযাপন করে। তীব্র শীতে তাদের জীবন হয়ে পড়ে বিপর্যস্ত। গত বছরের তুলনায় লন্ডনের রাস্তায় খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বাড়ছে। এই সংখ্যা পৌঁছেছে ৮ শতাংশে। বেকারত্বের উচ্চহার যুক্তরাজ্যের অধিবাসীদের দারিদ্র্যের মুখে ঠেলে দিয়েছে।বড়দিনে লন্ডনের রাস্তার এসব মানুষদের কাছে প্রিয় উপহার হল গরম খাবার, উষ্ণ বিছানা ও সুচিকিত্সার ব্যবস্থা। লন্ডনের গৃহহীন ব্যক্তি পল মাস্টার্স বলেছেন, ‘বড়দিনে আমি গরম খাবার, পোশাক ও ভালো আশ্রয় চাই। তাঁর মতোই লন্ডনের আরেকজন গৃহহীন হলেন ম্যাথিয়াস ওকে।’ তিনি বলেন, ‘আমার চাকরি চলে যায়। বাড়িভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না। তখন বাড়িওয়ালা আমাকে বের করে দেয়। আমি রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হই।’ দুই সপ্তাহ ধরে তিনি হাকনি পার্কে ঘুমাচ্ছেন বলে জানান। লন্ডনের একটি দাতব্য সংস্থাটির প্রধান পরিচালক বলেন, দারিদ্র্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ানোর আগেই লন্ডনবাসীর সেটিকে প্রতিহত করা উচিত। রয়টার্স।