বড়দিনের ছুটি কাটাচ্ছে বলিউড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিন ছুটির ঘণ্টা বাজিয়ে গেছে বলিউডে। অধিকাংশ তারকাই এখন আছেন অবকাশে। যাঁদের অনেকেই সারা বছর হাজারো কাজের ভিড়ে ছিলেন ক্লান্ত। এমনকি অপেক্ষাকৃত কম ব্যস্ত থাকা মাধুরী দীক্ষিতও মালদ্বীপে গেছেন ছুটি কাটাতে। সেখান থেকে টুইটারে লিখেছেন, ‘পরিবার নিয়ে মালদ্বীপে আনন্দের সময় কাটছে। আশা করি, বড়দিনের ছুটি সবাই উপভোগ করছেন।’সন্তানসম্ভবা সেলিনা জেটলি আছেন দুবাইয়ে। অজয় দেবগনও ভেসেছেন ছুটির ভেলায়। টুইটারে ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা। রিতেশ দেশমুখ গেছেন তাঁর বন্ধু আরশাদ ওয়ারসির কাছে। ‘বড়দিনের শুভকামনা সবার জন্য। আসছে ২০১২ সালও সবার জন্য শুভ বার্তা নিয়ে আসুক।’ টুইটারে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন। একই রকম শুভ কামনা জানিয়েছেন ছেলে অভিষেকও। স্ক্রিন।