বড়পুকুরিয়া কয়লাখনির কর্মকর্তারা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনিতে আজ বুধবারও কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়।শ্রমিকেরা খনির দুটি গেটের সামনে লাঠি নিয়ে অবস্থান নিয়েছেন। তাঁরা খনি এলাকা থেকে কর্মকর্তা বা নিরাপত্তাকর্মী কাউকে বাইরে যেতে দিচ্ছেন না। খনির ভেতরে আবাসিক এলাকায় কর্মকর্তাদের ১৫০টি পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। অনেক পরিবারেরই শিশুদের খাবার শেষ হয়ে গেছে বলে জানা যায়। খনি কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা করছে। সকালে খনির একজন নিরাপত্তাকর্মী বাইরে বের হলে শ্রমিকেরা তাঁকে মারধর করেন।এদিকে খনি এলাকার ভেতরে হাসপাতালেও কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে সেখানকার রোগীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।উল্লেখ্য, শ্রমিকেরা জানান, ২০০৮ সালে কয়লাখনি কর্তৃপক্ষ, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি কোম্পানি ও দেশি শ্রমিকদের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়। চুক্তি অনুসারে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বেতন-ভাতা বৃদ্ধির কথা থাকলেও এখন পর্যন্ত এ লক্ষ্যে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই চুক্তি অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত সোমবার রাত ১২টা থেকে শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন।